উল্লেখ্য, পূর্বে এই মামলায় সিট গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। নতুন ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধরের নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। আদালত জানিয়েছে, নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করে যথাযথ পদক্ষেপ নিতে হবে। রাজ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলায় যায়।
ঘটনার সূত্রপাত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ছাত্র জখমের প্রতিবাদে ডিএসও-সহ বাম ছাত্র সংগঠনের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে। মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ চলাকালীন পুলিশ সুশ্রিতা সোরেনসহ আন্দোলনকারীদের আটক করে এবং অভিযোগ অনুযায়ী, থানায় নিয়ে গিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করে।
0 Comments