Recents in Beach

ব্রেকিং নিউজ

লক্ষ্মীপুরে জমি না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে পলাতক

সিবি ডেক্স: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সম্পত্তির জেরে এক মর্মান্তিক পারিবারিক হত্যাকাণ্ড ঘটেছে। বুধবার (১১ জুন) সন্ধ্যায় খালপারকান্দি দেওয়ান এলাকায় ৭৫ বছর বয়সী হজরত আলী দেওয়ানকে কুপিয়ে হত্যা করেন তারই মাদকাসক্ত ছেলে মামুন দেওয়ান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মামুন বাবার কাছে জমির দাবি করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে মামুন ধারালো দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন বাবাকে। হত্যার পরপরই ঘাতক ছেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মামুনকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

Post a Comment

0 Comments