সোমবার (৯ জুন) রাত ৮টার দিকে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত কেবলমাত্র একটি নির্বাচিত সরকারই নিতে পারে, কোনো অস্থায়ী বা অনির্বাচিত সরকারের এই অধিকার নেই।”
এসময় তিনি অভিযোগ করেন, “৫ আগস্টের আগে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পুড়িয়ে দেয়।” পুনঃনির্মাণ কাজ পরিদর্শন করতেই তিনি কার্যালয়ে এসেছেন বলে জানান।
এর আগে বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন শেষে এক জনসভায় বক্তব্য দেন তিনি। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
0 Comments