জানা যায়, বান্ধবীর বিয়ের দাওয়াতে আদুরী দিঘলকান্দি এলাকায় গেলে অতিরিক্ত গরমে কয়েকজন বান্ধবী মিলে নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে আদুরী পানিতে তলিয়ে যান। তার বান্ধবী লিমা জানান, আদুরী তাকে ধরে বাঁচার চেষ্টা করছিলেন, এসময় তার গলার চেইন ছিঁড়ে যায় এবং তিনি নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুজন মিয়া জানান, উদ্ধার কাজ চলছে এবং ডুবুরি দলকে তলব করা হয়েছে। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
0 Comments