Recents in Beach

ব্রেকিং নিউজ

পানের ঝুড়িতে লুকানো ৭ বন্দুক, সিএনজি থেকে ধরা পড়লো অস্ত্র ব্যবসায়ী আইয়ুব!

সিবি ডেক্স: কক্সবাজারের চকরিয়া- বদরখালী-মহেশখালী সড়কে অভিনব কৌশলে পানের ঝুড়িতে লুকানো ৭টি দেশীয় কাটা বন্দুকসহ মোহাম্মদ আইয়ুব (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ ও কোস্টগার্ডের যৌথ দল। রোববার (৮ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বদরখালী স্টেশনের পূর্বপাশে সিএনজি অটো রিকশায় তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পরদিন সোমবার সকালেই যৌথ প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ও কোস্টগার্ডের মিডিয়া সেল। জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোঃ আশরাফ আলীর ছেলে আইয়ুবকে অস্ত্রসহ আটক করা হয়েছে এবং তার সঙ্গে জড়িত আরেকজনকেও ধরা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চকরিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments