Recents in Beach

ব্রেকিং নিউজ

টেকনাফে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০: অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত রাজনীতি

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকালে জেলা সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী এবং অর্থ সম্পাদক মো. আবদুল্লাহর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সূত্রপাত হয় সাম্প্রতিক দুটি ডিজিটাল মিডিয়ায় প্রচারিত পরস্পরবিরোধী প্রতিবেদন ঘিরে, যেখানে একপক্ষ অপর পক্ষের বিরুদ্ধে দলীয় কমিটি বাণিজ্য, দখলদারিত্ব ও সন্ত্রাসের অভিযোগ তোলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষই 'অপপ্রচারের প্রতিবাদে' আলাদা বিক্ষোভ মিছিল বের করে। সংঘর্ষে আহত হন কক্সবাজার জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন, টেকনাফ উপজেলা ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা কামরুল হুদা, বিএনপি নেতা এজাহার মিয়া, যুবদল নেতা সব্বির আহমদ, ইউপি সদস্য কবির আহমদসহ আরও অনেকে — যাঁরা সবাই শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ বলে জানা গেছে।

বিএনপির টেকনাফ উপজেলা সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী বহিস্কৃতরা হামলা চালিয়েছে অভিযোগ করেন, “আব্দুল্লার নেতৃত্বে শতাধিক লোক হামলা চালায়।” তবে আবদুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, টেকনাফ মডেল থানার তদন্ত কর্মকর্তা হিমেল রায় বলেন, “আমরা বিষয়টি জানতাম না, তবে দুই পক্ষই মিছিল করেছে—খতিয়ে দেখা হচ্ছে।”

Post a Comment

0 Comments