Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে নতুন করে ৩ জন করোনা শনাক্ত, সতর্কতা জারি স্বাস্থ্য বিভাগের

সিবি ডেক্স: ঢাকার পর এবার চট্টগ্রামেও নতুন করে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ আক্রান্ত ব্যক্তি চট্টগ্রামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করান। এর আগে মা ও শিশু হাসপাতালে আরও দুইজন রোগী শনাক্ত হন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশে কোভিড-১৯–এর নতুন ধরন এনবি ১.৮.১ শনাক্ত হয়েছে, যার সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি এবং দ্রুত ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) গত ২৩ মে এক বিজ্ঞপ্তিতে এ ধরনটির ব্যাপারে সতর্ক করেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর চট্টগ্রামে এটি প্রথম করোনা শনাক্ত হলেও সরকারি ল্যাবে আরটি-পিসিআর কিটের সংকট রয়েছে। বর্তমানে পরীক্ষা হচ্ছে কেবল বেসরকারি হাসপাতালে।

সিভিল সার্জন বলেন, “আইসোলেশন হাসপাতাল নির্ধারণসহ হাসপাতালগুলো প্রস্তুত করার কাজ চলছে। কিট সরবরাহের কাজও কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হবে।”

স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে আবারও মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা এবং সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

Post a Comment

0 Comments