Recents in Beach

ব্রেকিং নিউজ

ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদ! ১৬ জেলায় পানিতে ডুবে ৩০ জনের মৃত্যু, বেশিরভাগই শিশু

সিবি ডেক্স: সারা দেশের ঈদ-পরবর্তী সময়ে বেড়াতে গিয়ে কিংবা সাঁতার কাটতে নেমে প্রাণ হারালেন অন্তত ৩০ জন মানুষ, যাদের অধিকাংশই শিশু। রোববার (৮ জুন) ও সোমবার (৯ জুন) এই দুই দিনে দেশের বিভিন্ন জেলায় এসব মর্মান্তিক মৃত্যু ঘটে। প্রতিবেদনে উঠে এসেছে কক্সবাজার, মৌলভীবাজার, চট্টগ্রাম, সিলেট, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, নোয়াখালী, কুড়িগ্রাম, গাইবান্ধা, কুমিল্লা, লালমনিরহাট, পঞ্চগড় ও ময়মনসিংহে একাধিক পানিতে ডোবার দুর্ঘটনার খবর।

শুধু কক্সবাজারেই সমুদ্রসৈকতে স্নান করতে নেমে একাধিক পর্যটকের মৃত্যু হয়েছে। একইভাবে, বিভিন্ন জেলা শহরের পুকুর, নদী কিংবা ড্যামে সাঁতার কাটতে গিয়ে কিংবা হাঁস খুঁজতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই তালিকায় রয়েছে শিক্ষার্থী, পর্যটক, বৃদ্ধ ও শিশুরা।

বিশেষজ্ঞরা বলছেন, ঈদে বেড়াতে আসা পরিবারগুলো সচেতন না হওয়ায় এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। পানিতে ডোবার ঝুঁকি কমাতে উপযুক্ত নির্দেশনা ও উদ্ধার ব্যবস্থার জোরদার করা এখন সময়ের দাবি।

Post a Comment

0 Comments