Recents in Beach

ব্রেকিং নিউজ

ইনানী সৈকতে সাগরে ডুবে রোহিঙ্গা শিশুর মৃত্যু, ভেসে উঠল মরদেহ পরদিন সকালে

সিবি ডেক্স: কক্সবাজারের ইনানী সৈকতে ঘুরতে গিয়ে প্রাণ হারিয়েছে শফর আলী (১২) নামের এক রোহিঙ্গা শিশু। সে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এর সি-১৫ ব্লকের বাসিন্দা রুহুল আমিনের ছেলে।

মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টার দিকে উখিয়ার সোনারপাড়া রেজুখালের মোহনায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক দুর্জয় সরকার।

শিশুটির পরিবার জানায়, সোমবার সকালে বন্ধুদের সঙ্গে ইনানী সমুদ্র সৈকতে ঘুরতে যায় শফর। গোসলের সময় হঠাৎ সাগরের প্রবল স্রোতে সে ভেসে যায়। এরপর extensive খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।

শফরের মা আনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সকালে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল শফর। পরে জানতে পারি সাগরে ডুবে গেছে। কোথাও খুঁজে না পেয়ে আমরা দিশেহারা হয়ে যাই। সকালে শুনি মরদেহ ভেসে উঠেছে।”

খবর পেয়ে পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিদর্শক দুর্জয় সরকার জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশু শফরের মৃত্যুতে ক্যাম্প এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Post a Comment

0 Comments