Recents in Beach

ব্রেকিং নিউজ

বিশ্বাসঘাতক বন্ধুর হাতে প্রতারিত পূজা ব্যানার্জি, সব অর্থ হারিয়ে শূন্য থেকে শুরু করার লড়াই

সিবি ডেক্স: এক সময় বাংলা ও হিন্দি বিনোদনজগতে দাপটের সঙ্গে কাজ করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছিলেন পূজা ব্যানার্জি। দেব ও সোহমের বিপরীতে তাঁর অভিনয় প্রশংসিত হয়, যদিও টালিউডে কাজের সংখ্যা খুব বেশি ছিল না। হিন্দি ধারাবাহিকে দীর্ঘ সময় কাজ করার পর মা হওয়ার কারণে কিছুটা বিরতি নেন তিনি।

সম্প্রতি পূজা ও তাঁর স্বামী অভিনেতা কুণাল বর্মা একটি মানসিক ও আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন। পূজার দাবি, এক ঘনিষ্ঠ বন্ধু, যাঁর সঙ্গে তিন বছরের সম্পর্ক ছিল, তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং তাঁদের সমস্ত কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, গত তিন-চার মাস অত্যন্ত দুঃসহ কেটেছে তাঁদের জন্য। এখন তাঁদের সবকিছু আবার নতুন করে শুরু করতে হচ্ছে।

এই প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসার পর পূজা ও কুণাল দর্শকদের কাছে সহানুভূতি ও সমর্থনের আবেদন জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, “অনেক কেঁদেছি, স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এখন পুরোপুরি শূন্য থেকে শুরু করতে হবে।” যদিও এখনো সেই বন্ধুর নাম প্রকাশ করেননি তাঁরা, বা কত টাকার প্রতারণা হয়েছে তাও স্পষ্ট করেননি।

Post a Comment

0 Comments