Recents in Beach

ব্রেকিং নিউজ

বিএনপি নেতা হত্যা: পুকুরে মিলল ৬টি দেশীয় অস্ত্র, যুবলীগ নেতার ভাবি আটক

সিবি ডেক্স: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) বিকেলে রামভদ্র গ্রামের একটি পুকুরে অভিযান চালিয়ে ৫টি হাসুয়া ও একটি বেকি উদ্ধার করা হয়। একই সময় আটক করা হয় মামলার প্রধান আসামি যুবলীগ কর্মী সুমন মিয়ার বড় ভাইয়ের স্ত্রী স্বপ্না বেগমকে।

হত্যাকাণ্ডের পর নিহত ইলিয়াস মিয়ার স্ত্রী লিপি বেগম বাদী হয়ে সোমবার থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নাম উল্লেখ করা হয়েছে ১০ জনের, অজ্ঞাত রয়েছে আরও ২০-২৫ জন।
এজাহারে বলা হয়, ইলিয়াস মিয়ার সঙ্গে প্রতিবেশী প্রবাসী তারাজুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই প্রবাস থেকে পরিকল্পনা করে তারাজুল প্রধান আসামি সুমন মিয়াকে দিয়ে হত্যা করান।

গত শুক্রবার রাতে ইলিয়াস মিয়া তার মাছের খামার থেকে ফেরার পথে জামগাছতলায় হামলার শিকার হন। রড, লাঠি ও বেকির আঘাতে গুরুতর আহত হয়ে শনিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেলে মারা যান।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Post a Comment

0 Comments