রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালকের দায়িত্ব রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবনকে দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পেলে তিনি সিন্ডিকেটের সদস্য হওয়ার সুযোগ পেতে পারেন। এর আগে ড. তানজিউল ইসলাম জীবন পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করলেও গত বছর যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, সাম্প্রতিক সিন্ডিকেট সভায় কল রেকর্ডের ফরেনসিক পরীক্ষা ছাড়াই তাকে যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যদিও এসব অভিযোগের কারণে তার পদোন্নতি প্রায় এক বছর ধরে আটকে রয়েছে। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শিবলী সাদিক বলেন, বহিরাঙ্গন বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ দপ্তর এবং যৌন নিপীড়নের অভিযোগের মুখে থাকা কোনো শিক্ষককে সেখানে দায়িত্ব দিলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। তদন্ত চলাকালে বা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রশাসনিক দায়িত্ব দেওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আইনের আলোকে খতিয়ে দেখার দাবি জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা এটি মেনে নেবে না। বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জানান, গুরুতর অভিযোগের সুরাহা না করে কাউকে নতুন দায়িত্ব দেওয়া হলে প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফেরদৌস রহমান মন্তব্য করেছেন যে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এবং আগে থেকে কোনো ধারণা করে নেওয়া ঠিক হবে না, তবে অভিজ্ঞ ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া হতে পারে।
বেরোবির বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক পদে ড. তানজিউল ইসলাম জীবনকে দায়িত্ব দেওয়ার গুঞ্জনে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
-6ab9eff1627d3.webp)

0 Comments