ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ঈদগাহ উপজেলা শ্রমিক দলের ১৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

ঈদগাহ উপজেলা শ্রমিক দলের ১৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজার জেলা শ্রমিক দলের আওতাধীন ঈদগাহ উপজেলা শ্রমিক দলের ১৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে মোহাম্মদ হেলাল উদ্দিন কোং-কে সভাপতি, মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ জামাল হোসেনকে সহসভাপতি এবং শফিউল আলম তাজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া সাবেক মেম্বার জসিম উদ্দিন ও বেলাল উদ্দিনকে যুগ্ম সম্পাদক এবং নুরুল আজিম ও মোহাম্মদ ইমরানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন দিদারুল ইসলাম ও মুজিবুর রহমান। সদস্য হিসেবে রাখা হয়েছে মোহাম্মদ এনাম ড্রাইভার, মোহাম্মদ আরফাত ও জি এম কাদেরকে।

১৩ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন।

কক্সবাজার জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক এম খাইরুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংক্ষেপে:
কক্সবাজার জেলা শ্রমিক দলের আওতাধীন ঈদগাহ উপজেলা শ্রমিক দলের ১৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোহাম্মদ হেলাল উদ্দিন কোং সভাপতি ও শফিউল আলম তাজ সাধারণ সম্পাদক হয়েছেন।
ঈদগাহ উপজেলা শ্রমিক দলের ১৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

0 Comments