বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সুবেদার মেজর ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের মাসিক সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এই হারের ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্তমান প্রচলিত হারেই সীমান্ত ভাতা পাবেন সংশ্লিষ্ট কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা থেকে এসংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর ইস্যু করা এই গেজেট বুধবার প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের প্রবিধি-৪ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম এতে স্বাক্ষর করেছেন। প্রকাশিত গেজেট অনুযায়ী, জাতীয় বেতনস্কেল অনুযায়ী গ্রেড ও চাকরির বয়সের ওপর ভিত্তি করে মাসিক সীমান্ত ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। চাকরির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ভাতার পরিমাণও বৃদ্ধি পাবে। গ্রেড-২০ কর্মচারীদের ক্ষেত্রে চাকরির বয়স ৫ বছরের কম হলে ১ হাজার ৪৪০ টাকা, ৫ থেকে ১০ বছরের কম হলে ১ হাজার ৮০০ টাকা, ১০ থেকে ১৫ বছরের কম হলে ২ হাজার ১৬০ টাকা, ১৫ থেকে ২০ বছরের কম হলে ২ হাজার ৬৪০ টাকা এবং ২০ বছর বা তার বেশি হলে ৩ হাজার ১২০ টাকা সীমান্ত ভাতা নির্ধারিত হয়েছে। গ্রেড-১৯ পদে এই ভাতার পরিমাণ যথাক্রমে ১ হাজার ৫৬০, ১ হাজার ৯২০, ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০ ও ৩ হাজার ২৪০ টাকা। গ্রেড-১৮ পদে ১ হাজার ৬৮০, ২ হাজার ৪০, ২ হাজার ৪০০, ২ হাজার ৮৮০ ও ৩ হাজার ৩৬০ টাকা। গ্রেড-১৭ পদে ১ হাজার ৮০০, ২ হাজার ১৬০, ২ হাজার ৬৪০, ৩ হাজার ও ৩ হাজার ৬০০ টাকা। গ্রেড-১৬ পদে ১ হাজার ৯২০, ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০, ৩ হাজার ২৪০ ও ৩ হাজার ৮৪০ টাকা। গ্রেড-১৫ পদে ২ হাজার ৪০, ২ হাজার ৪০০, ২ হাজার ৮৮০, ৩ হাজার ৪৮০ ও ৪ হাজার ৮০ টাকা এবং গ্রেড-১৪ পদে ২ হাজার ১৬০, ২ হাজার ৬৪০, ৩ হাজার ২৪০, ৩ হাজার ৮৪০ ও ৪ হাজার ৫৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া গ্রেড-১৩ পদে সীমান্ত ভাতা হবে যথাক্রমে ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০, ৩ হাজার ৩৬০, ৪ হাজার ৮০ ও ৪ হাজার ৮০০ টাকা। গ্রেড-১২ পদে ২ হাজার ৫২০, ৩ হাজার, ৩ হাজার ৬০০, ৪ হাজার ৩২০ ও ৫ হাজার ২৮০ টাকা। গ্রেড-১১ পদে ২ হাজার ৬৪০, ৩ হাজার ২৪০, ৩ হাজার ৩৮০ নয় বরং ৩ হাজার ৮৪০, ৪ হাজার ৫৬০ ও ৫ হাজার ৫২০ টাকা। গ্রেড-১০ পদে ২ হাজার ৭৬০, ৩ হাজার ৩৬০, ৩ হাজার ৯৬০, ৪ হাজার ৬৮০ ও ৫ হাজার ৬৪০ টাকা। গ্রেড-৯ পদে ২ হাজার ৮৮০, ৩ হাজার ৪৮০, ৪ হাজার ৮০, ৫ হাজার ৪০ ও ৬ হাজার টাকা। গ্রেড-৮ পদে ৩ হাজার, ৩ হাজার ৬০০, ৪ হাজার ২০০, ৫ হাজার ১৬০ ও ৬ হাজার ২৪০ টাকা। গ্রেড-৭ পদে ৩ হাজার ১২০, ৩ হাজার ৭২০, ৪ হাজার ৩২০, ৫ হাজার ২৮০ ও ৬ হাজার ৩৬০ টাকা এবং গ্রেড-৬ পদে ৩ হাজার ২৪০, ৩ হাজার ৮৪০, ৪ হাজার ৫৬০, ৫ হাজার ৪০০ ও ৬ হাজার ৪৮০ টাকা মাসিক সীমান্ত ভাতা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, ২০২৮ সালের ১ জানুয়ারি নতুন আদেশ কার্যকর হওয়ার আগে অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত অর্থ বিভাগের ২০১৫ সালের ১৮ অক্টোবরের স্মারক অনুযায়ী সীমান্ত ভাতা প্রদান করা হবে। এছাড়া প্রেষণে নিয়োজিত কর্মচারীদের জন্য একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কোনো প্রেষণরত কর্মচারী এই সীমান্ত ভাতা গ্রহণ করলে তিনি নিজ নিজ বাহিনীর জন্য প্রযোজ্য ঝুঁকি ভাতা, বিশেষ ভাতা বা প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।
বিজিবি কর্মচারীদের মাসিক সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন এই ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।


0 Comments