ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ছয় মাসের জন্য গঠিত হলো জাতীয় যুবশক্তি চকরিয়া উপজেলা শাখার নতুন কমিটি

ছয় মাসের জন্য গঠিত হলো জাতীয় যুবশক্তি চকরিয়া উপজেলা শাখার নতুন কমিটি

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা জাতীয় যুবশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা শাখা। গত মঙ্গলবার জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক আসিফ মোহাম্মদ বাপ্পি এবং সদস্য সচিব শামীম ফরহাদ যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন করেন। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন রায়হান উদ্দিন। এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মিশফাক ইশতিয়াক রাকিব, যুগ্ম আহ্বায়ক হিসেবে শহিদুল ইসলাম, আব্দুল মতিন, মো: শাহাজান, মোহাম্মদ মোবারক ও রুমা আক্তার দায়িত্ব পালন করবেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মুহাম্মদ ইমরান এবং যুগ্ম সদস্য সচিব পদে নূরশেদ আলম পারভেজ, মো: দেলোয়ার হোসাইন, শাহজাহান চৌধুরী ও মো: শাহিন ইয়াছিন মাহমুদ রয়েছেন। মুখ্য সংগঠক হিসেবে সাকিব মুছা, সিনিয়র সংগঠক হিসেবে জসীমউদ্দীন এবং সংগঠক হিসেবে সানোয়ার হোসাইন, মিজানুর রহমান, হোসরাত হোসেন জোহাইর, মোহাম্মদ এহছান, মো: বেলাল উদ্দীন, মো: রিদুয়ান, শফিক জিকহান ফাহিম, ছৈয়দ নূর, রাকিবুল ইসলাম, মো: রাফি, মোহাম্মদ শরীফ উদ্দিন, মো: রিদুয়ান, জিসান মাহমুদ, ওমর ফারুক, খাইছার মাহমুদ, মো: ফারুক ভূট্টো, মো: শাকের ও মো: জসীম উদ্দিনকে কমিটিতে রাখা হয়েছে। জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, এই নতুন কমিটি আগামী ছয় মাস চকরিয়া উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল এবং সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

সংক্ষেপে:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় জাতীয় যুবশক্তির নতুন পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এই কমিটি গঠন করা হয়।
ছয় মাসের জন্য গঠিত হলো জাতীয় যুবশক্তি চকরিয়া উপজেলা শাখার নতুন কমিটি

0 Comments