ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কক্সবাজারে টিটিএনের প্রতিবেদক আহসান ফুয়াদের পিতা মোহাম্মদ ইউসুফ সওদাগর ইন্তেকাল করেছেন

কক্সবাজারে টিটিএনের প্রতিবেদক আহসান ফুয়াদের পিতা মোহাম্মদ ইউসুফ সওদাগর ইন্তেকাল করেছেন

কক্সবাজারের তারাবনিয়ার ছড়া নিবাসী মরহুম খলিল সওদাগরের প্রথম পুত্র এবং টিটিএনের প্রতিবেদক আহসান ফুয়াদের পিতা মোহাম্মদ ইউসুফ সওদাগর মারা গেছেন। শুক্রবার ১৮ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র জানিয়েছে, ওইদিন আছরের নামাজের পর তারাবনিয়ার ছড়া কবরস্থান মাঠে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হবে এবং এরপর তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। জীবনদশায় তিনি ১০ সন্তানের জনক ছিলেন, যার মধ্যে নবম সন্তান হলেন প্রতিবেদক আহসান ফুয়াদ। সহকর্মীর পিতার এই প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে টিটিএন পরিবার। পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সংক্ষেপে:
টিটিএনের প্রতিবেদক আহসান ফুয়াদের পিতা মোহাম্মদ ইউসুফ সওদাগর কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজারে টিটিএনের প্রতিবেদক আহসান ফুয়াদের পিতা মোহাম্মদ ইউসুফ সওদাগর ইন্তেকাল করেছেন

0 Comments