ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজের

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজের

ঢাকার দোহার উপজেলার নারিশা এলাকার স্থানীয় বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি জীবদ্দশায় সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রবিবার বাদ জোহর নারিশা পশ্চিমচর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর পূর্বে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীন আরিফ এবং দোহার থানার পরিদর্শক (তদন্ত) নুরুন্নবী ইসলাম মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা অর্থাৎ গার্ড অব অনার প্রদান করেন। জানাজা শেষে নারিশা হোসানিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। অন্তিম সময়ে তিনি স্ত্রী ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকার দোহারে দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও কলামিস্ট ইব্রাহিম খলিল সবুজের।
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজের

0 Comments