ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কুলাউড়ায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরী গ্রেপ্তার

কুলাউড়ায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরী গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। জান্নাতুল ফেরদৌস সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জান্নাতুল ফেরদৌস তার বাড়ির পাশে অবস্থিত ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন। এরপর তিনি শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এই কর্মসূচির ছবি ও ভিডিও তিনি নিজের ফেসবুক আইডিতে প্রচার করেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংক্ষেপে:
মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেসবুক লাইভে কর্মসূচির ভিডিও প্রচারের পর তাকে আটক করা হয়।
কুলাউড়ায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরী গ্রেপ্তার

0 Comments