ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

খুরুশকুলে ৩২ সদস্যের সমাজ কল্যাণ পরিষদ, সভাপতি বাবুল সম্পাদক মোহাম্মদ আলী

খুরুশকুলে ৩২ সদস্যের সমাজ কল্যাণ পরিষদ, সভাপতি বাবুল সম্পাদক মোহাম্মদ আলী

কক্সবাজার পৌরসভার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পের সার্বিক কল্যাণ ও সামাজিক শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে খুরুশকুলে ‘জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প সমাজ কল্যাণ পরিষদ’-এর ৩২ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. মেহেদী হাসান (বাবুল) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আলী।

কমিটিটি অনুমোদন দেন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম এবং পুর্ণবাসন প্রকল্প ওয়ার্ড বিএনপির সভাপতি মুনির আলম মুনির (উপদেষ্টা সমাজ কল্যাণ পরিষদ)।

৩২ সদস্যের কার্যকরী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. আবুল হোসেন এবং সহ-সভাপতি হিসেবে মো. আবছার কামাল ও মো. আবদুল কাদের দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ, সহ-সাধারণ সম্পাদক মো. সরুয়ার এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. আরমানকে।

সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সাইফুল ইসলাম ও মো. নুরুল আবছার (সোপান)। অর্থ সম্পাদক মো. রফিক এবং সহ-অর্থ সম্পাদক মো. নুরুল ইসলাম। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহাঙ্গীর আলম (ফনখালী)।

সমাজ কল্যাণ ও ত্রাণ সম্পাদক করা হয়েছে মো. আবুল কালামকে। ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলম এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. সেলিম (ইনানী)। ক্রীড়া সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম (ইনানী) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইকবাল।

কমিটির সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন মো. ওমর ফারুক বাদশা (১) ও মো. আবছার মিয়া (২)।

সদস্য হিসেবে রয়েছেন মো. জাহাঙ্গীর আলম (মনখালী), মো. লালু, মো. ফারুক (সোনালি), মো. আবদুর আজিজ (লালু), তাজুল ইসলাম (রাজু), মো. মোনাফ, মো. জাফর, মো. ইউসুফ, আবদুল মোতালেব, মো. আবদুল করিম, মো. বাদশা মিয়া এবং মো. মন্নান (মনখালী)।

নবগঠিত এই কার্যকরী পরিষদ কক্সবাজার পৌরসভার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পের সার্বিক কল্যাণ ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় কাজ করবে বলে কমিটি অনুমোদনসংক্রান্ত তথ্যে উল্লেখ করা হয়েছে।

সংক্ষেপে:
কক্সবাজারের খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে ৩২ সদস্যের সমাজ কল্যাণ পরিষদ অনুমোদন হয়েছে। সভাপতি মো. মেহেদী হাসান বাবুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
খুরুশকুলে ৩২ সদস্যের সমাজ কল্যাণ পরিষদ, সভাপতি বাবুল সম্পাদক মোহাম্মদ আলী

0 Comments