কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যের গুলিতে গুরুতর আহত এক যুবককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই গুলির ঘটনা ঘটে। পাওনা টাকাকে কেন্দ্র করে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরএসও-এর কমান্ডার ইউনুছ গুলি চালালে ওবাইদুল হক লালু (৩০) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। আহত লালু উখিয়ার পালংখালী ইউনিয়নের চোরখোলা এলাকার আবুল হোসেন ওরফে ভুলুর ছেলে।
ঘটনার পর স্থানীয়রা লালুকে উদ্ধার করে প্রথমে পালংখালী এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বিকেলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় এবং সবশেষে রাত সাড়ে ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত যুবকের বড় ভাই জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আরএসও কমান্ডারের গুলিতে আহত হয়েছেন ওবাইদুল হক লালু নামের এক যুবক। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


0 Comments