টাঙ্গাইলের গোপালপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে গোপালপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোপালপুর উপজেলা শাখা ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম ও আবু ঈসা মুনিম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান এবং সাধারণ সম্পাদক চাঁন মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশের মানুষের কল্যাণে তার সংগ্রামের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
টাঙ্গাইলের গোপালপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।


0 Comments