চট্টগ্রামের ওয়াসা মোড় এলাকার এস এইচ খান এন্ড সন্স সিএনজি রি-ফিউলিং স্টেশনে গত তিন দিন ধরে তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। রাত ১টা ১২ মিনিটেও দেখা গেছে, গ্যাসের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি ওয়াসা মোড় থেকে লালখান বাজার এবং দামপাড়া পুলিশ লাইন পর্যন্ত বিস্তৃত হয়েছে। স্টেশনের সামনে বেশ কিছু প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশা গত তিন দিন ধরে ঠাঁয় দাঁড়িয়ে আছে। চালকরা জানান, দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা গ্যাসের দেখা পাচ্ছেন না। বিশেষ করে যেসব গাড়ির ফুয়েল সিস্টেমে ত্রুটি রয়েছে, সেগুলো গ্যাস ছাড়া অন্য কোনো জ্বালানিতে চলার বিকল্প সুযোগ না থাকায় স্টেশনেই পড়ে আছে। স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, সরবরাহ না থাকায় তারা গত তিন দিন ধরে গ্যাস দিতে পারছেন না। ১৫ আগস্ট রাত আড়াইটা পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। সচেতন মহলের মতে, দেশে সিএনজি যুগের শুরুতে এমন নজিরবিহীন সংকট আগে কখনো দেখা যায়নি। যুদ্ধাবস্থা ছাড়া জ্বালানির জন্য এমন দীর্ঘ অপেক্ষা অকল্পনীয় বলে তারা মন্তব্য করেছেন।
চট্টগ্রামে নজিরবিহীন গ্যাস সংকট দেখা দিয়েছে। ওয়াসা মোড় এলাকার একটি সিএনজি স্টেশনে গত তিন দিন ধরে গ্যাস না পেয়ে শত শত যানবাহন ঠাঁয় দাঁড়িয়ে আছে। দীর্ঘ লাইনে আটকে পড়া চালকদের অপেক্ষা যেন শেষ হচ্ছে না।


0 Comments