নাটোরে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সাংবাদিক নেতারা লালপুর ও বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে এই দুই উপজেলার ছাত্রদলের সব সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সংবাদকর্মীরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবরুদ্ধ করা এবং সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে। তারা পুলিশের এই ভূমিকাকে দায়িত্ব পালনে ব্যর্থতা হিসেবে অভিহিত করেন। উল্লেখ্য, গত বুধবার ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে লালপুর ও বাগাতিপাড়া ইউএনও কার্যালয়ের সামনে বিক্ষোভ করে স্থানীয় ছাত্রদল। ওই সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা।
নাটোরে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। তারা হামলাকারীদের গ্রেপ্তার এবং দুই থানার ওসিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন।


0 Comments