ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

দায়িত্ব গ্রহণের পর প্রথম কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে উৎসবের আমেজ

দায়িত্ব গ্রহণের পর প্রথম কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে উৎসবের আমেজ

সরকার গঠনের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সফর ঘিরে জেলাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে পুলিশ।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় তিনি পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন শেষে বেলা ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বিকেলে প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরবর্তীতে কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, বিভিন্ন অনুদান এবং ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এর আগে ১৯৯৮ সালে প্রথমবার কিশোরগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। এছাড়া সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভৈরবে এক বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি। ২০২৫ সালে জেলা বিএনপির সম্মেলনে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি জানান, শোলাকিয়া ঈদগাহের উন্নয়নসহ বিভিন্ন জনহিতকর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

সংক্ষেপে:
সরকার গঠনের পর প্রথম কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার দিনব্যাপী সফরে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
দায়িত্ব গ্রহণের পর প্রথম কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে উৎসবের আমেজ

0 Comments