টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিমলা পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিতবিশিষ্ট একতলা একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) এই নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু। রাজস্ব বাজেট-৭০১৬ প্রকল্পের আওতায় এই উন্নয়নমূলক কাজটি বাস্তবায়িত হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), টাঙ্গাইল এই ভবন নির্মাণের দায়িত্ব পালন করছে। বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনছার আলী সাগর। অনুষ্ঠানে উপজেলা ও নগদা শিমলা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের গোপালপুরে শিমলা পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু এই নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


0 Comments