Recents in Beach

ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পেকুয়া সফর উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

প্রধানমন্ত্রী তারেক রহমানের পেকুয়া সফর উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফর উপলক্ষে কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা সম্পন্ন হয়। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আকতার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মুজিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ বোষ এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রবিউল হেসাইন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার উলফাত জাহান চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, সমবায় কর্মকর্তা মোস্তফা জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: জাকির হোসেন, আইসিটি কর্মকর্তা মো: আসাদুজ্জামান এবং সিপিপি রেডিও অপারেটর শফিউল আজম নুরী। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী ১৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়া এবং কক্সবাজার জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সফরসূচি অনুযায়ী, তিনি ১৩ জুন প্রথমে ডুলহাজারা সাফারি পার্কে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর পার্ক পরিদর্শন শেষে পেকুয়ায় গিয়ে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। পরবর্তীতে তিনি পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসভবন সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন। একই দিন তিনি চকরিয়ায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দিয়ে সড়কপথে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সংক্ষেপে:
প্রধানমন্ত্রী তারেক রহমানের পেকুয়া ও চকরিয়া সফর উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন সফরকে ঘিরে পুরো জেলায় নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Post a Comment

0 Comments