ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ৭.৮ মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর নিশ্চিত করেছে। ভূমিকম্পের পরপরই এশিয়ার বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইন উপকূলে প্রায় ১০ ফুট এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ৩ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো এক জরুরি বার্তায় মিন্দানাওয়ের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের কোনো বিলম্ব না করে উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ইতিমধ্যে কিছু এলাকায় এর প্রভাব পড়তে শুরু করেছে। অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছেন এবং প্রয়োজনে উঁচু স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর এশিয়াজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা।

0 Comments