Recents in Beach

ব্রেকিং নিউজ

তারেক রহমানের কক্সবাজার আগমন: পিএমখালিতে জনসভাস্থল ও পাতলি খাল পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

তারেক রহমানের কক্সবাজার আগমন: পিএমখালিতে জনসভাস্থল ও পাতলি খাল পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

আগামী ১৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর উপলক্ষে সদর উপজেলার পিএমখালিতে জনসভাস্থল ও ঐতিহাসিক পাতলি খাল পরিদর্শন করেছেন কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। মঙ্গলবার সকালে তিনি এই কর্মসূচির সার্বিক প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং জনসভা সফল করার লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই পাতলি খালটি খনন করেছিলেন। সে সময় তিনি নিজে উপস্থিত থেকে সারাদিন স্থানীয়দের সাথে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন কাজে অংশ নেন। শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত সেই বিখ্যাত খাল খননের ছবিও এই স্থানেই তোলা হয়েছিল। এছাড়া তিনি এখানে যে খেজুর গাছগুলো লাগিয়েছিলেন, তা আজও দৃশ্যমান রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে আগমনের খবরে কক্সবাজারবাসী অত্যন্ত আনন্দিত। পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে পিএমখালী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
১৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর উপলক্ষে পিএমখালিতে জনসভাস্থল ও ঐতিহাসিক পাতলি খাল পরিদর্শন করেছেন এমপি লুৎফুর রহমান কাজল। জনসভা সফল করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন তিনি।

Post a Comment

0 Comments