কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাহাতআলী পাড়ার ১৪ বছর বয়সী কিশোর মোহাম্মদ রবিউল হাসান প্রকাশ কালু নিখোঁজ হয়েছে।
নিখোঁজ রবিউল হাসান রাহাতআলী পাড়ার আবু তাহের ও ছৈয়দা বেগমের ছেলে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, রবিউল হাসান ৯ জুন ২০২৬ সকাল ৮টার দিকে টৈইটং বাজার থেকে সিএনজিযোগে আনোয়ারা পরুয়াপাড়া আরাবিয়া খাইরিয়া এতিমখানা ও হেফজোখানা মাদ্রাসার উদ্দেশে রওয়ানা দেয়। তবে এখন পর্যন্ত সে মাদ্রাসায় পৌঁছায়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
কোনো হৃদয়বান ব্যক্তি মোহাম্মদ রবিউল হাসান প্রকাশ কালুর সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: 01859901695, 01305586474
সংক্ষেপে:
পেকুয়ার বারবাকিয়ার ১৪ বছর বয়সী মোহাম্মদ রবিউল হাসান কালু মাদ্রাসার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়েছে। সন্ধান পেলে 01859901695 বা 01305586474 নম্বরে যোগাযোগের অনুরোধ।
পেকুয়ার বারবাকিয়ার ১৪ বছর বয়সী মোহাম্মদ রবিউল হাসান কালু মাদ্রাসার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়েছে। সন্ধান পেলে 01859901695 বা 01305586474 নম্বরে যোগাযোগের অনুরোধ।

0 Comments