ঢাকার সাভারের আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বাইপাইল কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বিকেলে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এই কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ঐক্যবদ্ধ আন্দোলন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবির খান। বাইপাইল শাখার সভাপতি আব্দুর রহিম বকস দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিন বিপ্লব, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন বাইপাইল শাখার সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা শ্রমিকদলের সভাপতি আবিদুর রহমান পাষাণ এবং সহ-সভাপতি ও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শ্রমিকদের অধিকার রক্ষা ও ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্ব দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 Comments