বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে এবং তারেক রহমান ঘোষিত “ক্লিন সিটি, গ্রিন সিটি” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে ডিএসসিসি নগর ভবনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা যেমন স্বাধীনতার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, আজ তেমনি তারেক রহমানের ডাকে ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ করতে মুক্তিযোদ্ধা প্রজন্ম রাজপথে নেমেছে। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকেই আগামীতে দেশের দায়িত্ব নিতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে।
ঢাকা শহরকে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা বদলালে ঢাকা বদলাবে। ঢাকাকে বিশ্বের নিকৃষ্ট শহরের তালিকা থেকে বের করে পরিচ্ছন্ন ও সবুজ শহরের তালিকায় এক নম্বরে নিয়ে আসাই আমাদের লক্ষ্য।
পরিচ্ছন্নতা অভিযানটি নগর ভবন থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট অতিক্রম করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। অভিযানে মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
তারেক রহমান ঘোষিত ক্লিন সিটি গ্রিন সিটি কর্মসূচি বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটিতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম এই কর্মসূচির উদ্বোধন করে ঢাকাকে সুন্দর করার আহ্বান জানান।

0 Comments