নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের ২৪ জন শহীদের পরিবারের মাঝে কোরবানির পশু উপহার দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার দুপুরে এই কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন।
কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা এলাকায় শহীদ আদিল ও শহীদ রাব্বির পরিবারের কাছে ব্যক্তিগতভাবে কোরবানির পশু পৌঁছে দেন আবদুল্লাহ আল আমিন। পরবর্তীতে এনসিপির জেলা ও মহানগর শাখার নেতা-কর্মীরা পর্যায়ক্রমে অন্যান্য শহীদ পরিবারের কাছেও এই উপহার পৌঁছে দেন।
এ সময় আবদুল্লাহ আল আমিন সাংবাদিকদের বলেন, শহীদদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের মতো এবারও নারায়ণগঞ্জের ২৪ শহীদের নামে পশু কোরবানির ব্যবস্থা করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার, সদস্যসচিব জুবায়ের আহমেদ, মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী এবং সদস্যসচিব অভিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের ২৪ শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর মাঝে কোরবানির পশু উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়েছে।

0 Comments