Recents in Beach

ব্রেকিং নিউজ

কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি পশু, বিদেশ থেকে আমদানির প্রয়োজন নেই বললেন মন্ত্রী

কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি পশু, বিদেশ থেকে আমদানির প্রয়োজন নেই বললেন মন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, দেশীয় খামারিদের উৎপাদিত পশু দিয়েই এবার কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং এর জন্য প্রায় ১ কোটি পশু প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে কোরবানির পশুর চাহিদার তুলনায় আমাদের প্রস্তুতি বেশি রয়েছে। গরু, ছাগল ও ভেড়াসহ প্রয়োজনীয় পশু পর্যাপ্ত থাকায় বিদেশ থেকে আমদানির কোনো প্রয়োজন হবে না। এছাড়া সীমান্ত পথে যাতে কোনো ধরনের পশু চোরাচালান না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে সীমান্তবর্তী এলাকার জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব এবং কৃষকের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। খামারিরা যাতে কম খরচে গবাদিপশু পালন করতে পারে, সেজন্য আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ঘাস উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এর আগে মন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। দেশে ১ কোটি পশু প্রস্তুত থাকায় আমদানির প্রয়োজন নেই। সীমান্ত পথে চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments