Recents in Beach

ব্রেকিং নিউজ

বর্জ্য অপসারণে অবহেলার দায়ে ঢাকার দুই সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

বর্জ্য অপসারণে অবহেলার দায়ে ঢাকার দুই সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোরবানির পশুর বর্জ্য অপসারণে ব্যর্থতা এবং রাস্তায় ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এসময় বর্জ্য অপসারণে অবহেলা ও অব্যবস্থাপনা দেখে তিনি দুই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার পাশাপাশি সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়া কর্মকর্তারা হলেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। উভয়েই সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।

সংক্ষেপে:
কোরবানির বর্জ্য অপসারণে অবহেলার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশনা দেন।

Post a Comment

0 Comments