এন্ডোমেট্রিওসিস রোগ এবং এর প্রতিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রখ্যাত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিশেষ লাইভ পডকাস্ট ‘লেটস টক এন্ডোমেট্রিওসিস’। এন্ডোমেট্রিওসিস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নিবেদিত এই আয়োজনের সপ্তম পর্বে বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল নুভিস্তা ফার্মা।
পডকাস্টের এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালের গাইনি ও অব্স বিভাগের সিনিয়র কন্সালটেন্ট এবং এডভান্সড ল্যাপারোস্কপিক সার্জন ডা. মনোয়ারা বেগম। আরও যুক্ত ছিলেন আইসিআরসি-র গাইনি ও অব্স বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. হোসনে আরা বেবি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও অব্স বিভাগের সহকারী অধ্যাপক এবং অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের সিনিয়র কন্সালটেন্ট ডা. রেশমা শারমিন।
আলোচনায় বিশেষজ্ঞরা এন্ডোমেট্রিওসিসের লক্ষণ, প্রতিকার এবং নারীদের স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রসূতি ও স্ত্রীরোগ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকদের এই সরাসরি আলোচনা সাধারণ মানুষের মাঝে রোগটি সম্পর্কে ধারণা স্পষ্ট করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এন্ডোমেট্রিওসিস ও এর প্রতিকার নিয়ে প্রখ্যাত বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বিশেষ লাইভ পডকাস্ট। এন্ডোমেট্রিওসিস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই আয়োজনে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন অভিজ্ঞ চিকিৎসকরা।
সূত্র: Prothom Alo
0 Comments