ইরানের বিরুদ্ধে অভিযান চলবে, ‘শাসন গুঁড়িয়ে দিতে বদ্ধপরিকর’ নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, তেহরানের ‘সন্ত্রাসী শাসন’ গুঁড়িয়ে দিতে তার সরকার বদ্ধপরিকর।

মঙ্গলবার (৩১ মার্চ) টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, “এই অভিযান এখনো শেষ হয়নি। আমরা সন্ত্রাসী শাসনকে চূর্ণ করতে আমাদের কার্যক্রম চালিয়ে যাব।”

ইহুদি ধর্মাবলম্বীদের উৎসব পাসওভারের প্রাক্কালে দেওয়া ওই ভাষণে তিনি বলেন, “আমাদের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল এবং আমরা তা নিয়েছি।”

নেতানিয়াহু আরও দাবি করেন, চলমান যুদ্ধ সত্ত্বেও ইসরাইল তার অবস্থানে অটল রয়েছে এবং এই অভিযানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে গেছে। তার ভাষায়, ইসরাইল এখন একটি ‘আঞ্চলিক শক্তি’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

Post a Comment

0 Comments