নাটোরের সিংড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো—মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের দুই ছেলে তামিম হোসেন (১২) ও ফাহিম হোসেন (১৩)।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়ার শাহজাহানপুর এলাকার বাসিন্দা আব্দুল মমিনের দুই সন্তান তাদের মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করছিল। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই ভাই বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে সবার অগোচরে ডুবে যায়।
দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে দুই ভাইয়ের মরদেহ ভেসে ওঠে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments