শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৭ ও ১৮ এপ্রিল দুই দিনব্যাপী এই আয়োজনে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। ১৯৯৬ সালে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এই বিভাগের ৩০টি ব্যাচের শিক্ষার্থীরা পুনর্মিলনীতে অংশ নেন। কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ জন প্রাক্তন শিক্ষার্থী এই উৎসবে যোগ দিতে ক্যাম্পাসে ফিরে আসেন। বর্ণাঢ্য শোভাযাত্রা, ৩০ পাউন্ডের কেক কাটা এবং স্মৃতিচারণার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া একাডেমিক সিম্পোজিয়ামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃবিজ্ঞানী অধ্যাপক জেমস ম্যাকডোনাল্ড নৃবিজ্ঞানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। সাংস্কৃতিক পর্বে রিম, নোঙর ও মেঘদল ব্যান্ডের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিভাগীয় প্রধান অধ্যাপক মোখলেসুর রহমান জানান, এই তিন দশকের অর্জন কোনো একক প্রচেষ্টার ফল নয়, এটি সবার সম্মিলিত অবদান। প্রাক্তন ও বর্তমানদের এই মিলনমেলা ভবিষ্যতে শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। নৃবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান মিয়া বলেন, অ্যালামনাইদের এই মেলবন্ধনই বিভাগের বড় শক্তি যা ভবিষ্যতেও পথ দেখাবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তি ও পুনর্মিলনীতে দেশ-বিদেশের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। বর্ণাঢ্য আয়োজনে স্মৃতিচারণায় মেতে ওঠেন সবাই।
সূত্র: Prothom Alo
0 Comments