সিবি ডেক্স: অভিজ্ঞতায় পিছিয়ে থাকা নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে সিরিজ শুরুর আগে কাগজে-কলমে ফেবারিট ছিল বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ২৬ রানের হার দিয়ে সিরিজ শুরু করেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
শুক্রবার (১৭ এপ্রিল) টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে। জবাবে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ২২১ রানেই অলআউট হয়ে যায়। হাতে ৯ বল বাকি থাকতেই ইনিংসের সমাপ্তি ঘটে।
রান তাড়ায় এক পর্যায়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই ছিল। তবে মিডল অর্ডারের ব্যর্থতা এবং নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ম্যাচে আর ফেরা সম্ভব হয়নি। সেট ব্যাটারদের বড় ইনিংস খেলতে না পারাও হারের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
এর আগে বল হাতে কিউইদের কম রানে আটকে রাখার সুযোগ থাকলেও শেষের দিকের বোলিং ও ফিল্ডিংয়ে ভুলের খেসারত দিতে হয় বাংলাদেশকে। নিউজিল্যান্ডের করা ২৪৭ রান শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য কঠিন লক্ষ্য হয়ে দাঁড়ায়।
এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড।
0 Comments