Recents in Beach

ব্রেকিং নিউজ

২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং ২ জন উপসর্গ নিয়ে মারা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১২৭ জন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৯ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ১৩ হাজার ৮৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১১ হাজার ২৪৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জন এবং সন্দেহজনক আরও ১৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭ জনে।

Post a Comment

0 Comments