Recents in Beach

ব্রেকিং নিউজ

এক লাফে প্রতি লিটার অকটেনে ২০ ও পেট্রোলে ১৯ টাকা বৃদ্ধি জ্বালানির নতুন দাম কার্যকর কাল থেকে

সিবি ডেক্স: বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেন ও পেট্রোলসহ সব ধরনের জ্বালানির দাম বাড়ানো হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।

নতুন দামে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশে এই সমন্বয় করা হয়েছে।

এর আগে অকটেনের দাম ছিল ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা প্রতি লিটার।

Post a Comment

0 Comments