ইরানের সক্ষমতা ধ্বংসের দাবি ট্রাম্পের, পাল্টা মিসাইল ছোড়ে ইরানের জবাব

সিবি ডেক্স: গত এক মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতা চূর্ণ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

তার বক্তব্য শেষ হওয়ার পরপরই দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরান। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ট্রাম্প যখন দাবি করেন যে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে, ঠিক তার পরপরই ইসরায়েলের সেনাবাহিনী ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে এ মিসাইল ছোড়া হয়, যার ফলে বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

এদিকে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেন, দেশটিকে প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে। তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে আরও ব্যাপক হামলা চালানো হবে এবং এ সময়ের মধ্যে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে হবে, অন্যথায় দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে এবং অল্প সময়ের মধ্যেই ইরানে মার্কিন লক্ষ্য পূরণ করা সম্ভব হবে।

Post a Comment

0 Comments