নড়াইলে পাম্প ম্যানেজার হত্যায় ঘাতক ট্রাকচালক আটক

সিবি ডেক্স: জ্বালানি তেল না পেয়ে বাগবিতণ্ডার পর তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় ঘাতক ট্রাকচালক সুজাত আলীকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

অন্যদিকে একই দিন দুপুরে নাভারণ হাইওয়ে পুলিশ বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করে।

র‌্যাব-৬ জানায়, তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন চালক সুজাত আলী। পরে ট্রাক চালিয়ে দিলে চাকার নিচে পিষ্ট হয়ে নাহিদ নিহত হন।

ঘটনার পর ট্রাকটি বেনাপোল ট্রাক টার্মিনালে রেখে আত্মগোপনে বাঘারপাড়ায় চলে যান চালক। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জব্দ করা ট্রাকটি বর্তমানে নাভারণ হাইওয়ে থানায় রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

0 Comments