Recents in Beach

ব্রেকিং নিউজ

কিশোরগঞ্জে মেডিকেল বর্জ ব্যবস্থাপনা প্রকল্প উদ্বোধন, পরিবেশ সুরক্ষায় নতুন উদ্যোগ।

সিবি ডেক্স: কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ‘মেডিকেল বর্জ ব্যবস্থাপনা প্রকল্প’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে সদর উপজেলার নতুন জেলখানা রোড এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কর্নেল (অব.) ডাক্তার জেহাদ খান, হাসপাতালের পরিচালক রিয়াদ আহমেদ তুষার, জেলা জামায়াতের নায়েবে আমির ও হয়বতনগর ইউএল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাছিম খান, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদসহ অন্যান্যরা।

পরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেডিকেল বর্জ ব্যবস্থাপনা বিষয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার নুরুন্নাহার আফরিন। এতে শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরাও অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাজহারুল ইসলাম বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এর কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে এবং এ ধরনের উদ্যোগে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments