রোববার থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

সিবি ডেক্স: আগামী রোববার থেকে সারাদেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী দুই দিনের মধ্যে আক্রান্ত গ্রামাঞ্চলে প্রয়োজনীয় সিরিঞ্জ ও ভ্যাকসিন পাঠানো হবে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। হাম মোকাবিলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক শয্যার ব্যবস্থাও করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, সামনে একটি জরুরি সময় আসছে। বিশ্বের দরিদ্র শিশুদের জন্য টিকা সহায়তাকারী সংস্থা গ্যাভির কাছে বর্তমানে ২১ দশমিক ৯ মিলিয়ন হামের টিকা মজুত রয়েছে।

Post a Comment

0 Comments