সিবি ডেক্স: কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়ায় মারা যাওয়া মোট ৩৪ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) পৃথক ফ্লাইটে এসব মরদেহ দেশে আনা হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
জানা গেছে, দেশে ফেরত আনা মরদেহগুলোর মধ্যে কুয়েত থেকে ৩০ জন, মালয়েশিয়া থেকে ২ জন এবং লিবিয়া থেকে ২ জন রয়েছেন। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তাদের সবার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।
মরদেহগুলো দেশে পৌঁছানোর পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে প্রত্যেক পরিবারের জন্য দাফন ও অন্যান্য খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া মৃত প্রবাসীদের পরিবার যদি অন্য কোনো আর্থিক সুবিধা বা বীমার পাওনা পেয়ে থাকে, তা দ্রুততম সময়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
0 Comments