Recents in Beach

ব্রেকিং নিউজ

আওয়ামী লীগ নেতা মনজুর আলমের বাসায় হাসনাত আবদুল্লাহ: চা চক্র ঘিরে চরম উত্তেজনা ও হট্টগোল

সিবি ডেক্স: চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর একটি সফর ঘিরে সামান্য উত্তেজনার সৃষ্টি হলেও তা বড় কোনো ঘটনায় রূপ নেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঘটনা প্রসঙ্গে আকবর বলেন, বিষয়টি জানতে পেরে তারা বাসার সামনে যান এবং হাসনাত আবদুল্লাহর কাছে আগমনের কারণ জানতে চান। জবাবে তিনি সেখানে চা খেতে গিয়েছিলেন বলে জানান। পরে পরিস্থিতি শান্ত রাখতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে সম্মানের সঙ্গে গাড়িতে তুলে দেওয়া হয়।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঘটনাটি বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে রূপ নেয়নি। কয়েকজন ব্যক্তি বাসার সামনে এসে স্লোগান দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা যায়, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, তবে ব্যক্তিগত বা সামাজিক সম্পর্ক আলাদা বিষয়। তিনি সেখানে চা খেতে গিয়েছিলেন বলেও উল্লেখ করেন।

এদিকে সাবেক মেয়র মনজুর আলম জানান, হাসনাত আবদুল্লাহ বিকেল ৩টার দিকে তার বাসায় আসেন এবং কিছু সময় অবস্থান করে চলে যান। তিনি বলেন, এখানে কোনো ধরনের ঝামেলা বা সমস্যা হয়নি এবং এটি রাজনৈতিক কোনো বৈঠক ছিল না; বরং ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ ছিল।

জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন বলেন, হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসেছিলেন। এ সময় কিছু ছাত্রদল কর্মী তার সঙ্গে দেখা করতে গিয়ে ছবি তুলতে না পেরে সামান্য হট্টগোলের সৃষ্টি করে।

উল্লেখ্য, মোহাম্মদ মনজুর আলম ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

Post a Comment

0 Comments