সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ মারা গেছেন।
শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৭৮ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, তার মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় দেশে আনা হবে। পরদিন ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
0 Comments