কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক এইচ এম এরশাদ আর নেই

সিবি ডেক্স: কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক ও জাতীয় দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এইচ এম এরশাদ দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছিলেন। জাতীয় দৈনিক জনকণ্ঠের কক্সবাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিষ্ঠার সঙ্গে তুলে ধরেছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি পরিবেশ ও সামাজিক আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে অবদান রাখেন তিনি।

তার মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Post a Comment

0 Comments