সিবি ডেক্স: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপনের প্রস্তুতি হিসেবে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আজ থেকে ২৫ মার্চ পর্যন্ত সাধারণ প্রবেশাধিকার বন্ধ রাখা হবে। সোমবার (২৩ মার্চ) প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ ঘোষণা করা হয়।
তথ্যবিবরণীতে বলা হয়েছে, ২৬ মার্চ প্রাতঃকালে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য রক্ষার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
0 Comments